sliderস্থানিয়

আমরা সকলেই জানি ও বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি : আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র আমীরে আমীরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর প্রতিবাদ করি এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

আগামী (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সমাবেশ বাস্তবায়ন করার উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

বুধবার দুপুরে হোটেল নায়োরীতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ । এ সময় জামায়াতের আমির বলেন সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম করবে জামায়াত।

তিনি জানান, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনিত এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারী মো. জহিরুল হক. পৌর আমীর ইচাহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button