slider

আমরা শেখ হাসিনাকে ভুলবো না, শেখ হাসিনার নৌকাকেও ভুলবো না–খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আমরা শেখ হাসিনাকে ভুলবো না, শেখ হাসিনার নৌকাকেও ভুলবো না। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাটের কাজ বাঁকী আছে, সেগুলো করবেন কি করবেন না? সেই সিদ্ধান্ত নিতে হবে সামনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে। ২৩ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভ্যাটেরিনারী হাসাপাতাল কর্তৃক আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস, হাঁসের ঘর ও খাবার বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আগে তো আরো প্রধানমন্ত্রী ছিলো, তারা কি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে এত চিন্তা করেছে? সাধারণ মানুষের কথা এত ভেবেছে? ভাবেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কথা চিন্তা করে তাদের জীবন মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের স্বাবলম্বী করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী।
ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলু, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button