sliderজাতীয়শিরোনাম

আমরা জীবন দিয়েছি আবারও জীবন দেব: নাহিদ ইসলাম

সাভার প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দিল্লির তাঁবেদারি যারা করে এসেছে বা নতুন করে যারা করতে চায়- তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি আবারও জীবন দেব তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা।

শুক্রবার দুপুরে সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভারের নিউমার্কেট সংলগ্ন মাতৃবাগান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

অনেক জায়গায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে; তাদের লাশের উপর দিয়ে কারো রাজনীতি করার সুযোগ নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, একটি দলের নেতা বাংলাদেশে এসে পরিবর্তন করবেন বলে বেড়াচ্ছেন; কিন্তু দেশে কোথায় সয়াবিন কোথায় ভুট্টা চাষ হয় উনি জানেন না; তাহলে উনি কিসের পরিবর্তন করবেন বলে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, দেশে ১১ দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ১১ দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন সংস্কার; পাঁচ আগস্টের পরে কোনো জালিমবাজ দেশের মানুষ দেখতে চায় না। তারা পাঁচ আগস্টের পরে দেশে চাঁদাবাজি দখল-বাণিজ্য শুরু করেছে; ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলে বলেন তিনি।

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহাবুব মাস্টার ও ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম। এছাড়াও সমাবেশে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতা ও কয়েক শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button