আমরা আপনাদের শত্রু নই, উ. কোরিয়াকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উ.কোরিয়ায় সরকার পরিবর্তন চায় না যুক্তরাষ্ট্র। উ. কোরিয়ার সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের শত্রু নই।
কিন্তু একজন রিপাবলিকান সিনেটর জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ না করলে তাদের সঙ্গে যুদ্ধ হবে। গত শুক্রবার পিয়ংইয়ং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যা মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম হবে।
এই প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা উপশমে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী টিলারসন বলেন, আমরা উ, কোরিয়ায় ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা চাই না বর্তমান ক্ষমতাসীন সরকার ভেঙে পড়ুক, আমরা চাই না কোরিয়া উপদ্বীপ পুনঃএকত্রীকরণ পরিকল্পনা আরো দ্রুত হোক, এমনকি আমরা ৩৮তম অক্ষরেখা সামরিক বাহিনী পাঠানোর কোনো অজুহাতও খুঁজছি না।
টিলারসন যোগ করেন, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের জন্য হুমকি নই। কিন্তু আপনারা অগ্রহণযোগ্য হুমকি উপস্থাপন করছেন যার প্রত্যুত্তর আমাদের দিতে হবে। বিবিসি।




