slider

আমতলীতে যুবলীগের বর্ধিত সভা

মাহতাবুর রহমান, বরগুনা প্রতিনিধি : আজ ২৭ ফেব্রুয়ারি সোমবার বরগুনার আমতলীতে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় আমতলী সরকারী কলেজ মাঠে সভা শুরু হয়।

আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সদস্য সাইফুর রহমান সুমন ও আব্দুল্লাহ আল মামুন মিঠু। প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা যুবলীগ সভাপতি মোঃ রেজাউল করিম এ্যাটম, বিশেষ বক্তা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স-সভাপতি এলামান উদ্দিন আহম্মেদ সুহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ হোসেন জুয়েল ও সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস আকন। সভা সঞ্চালনা করেনে আমতলী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান। বর্ধিত সভায় উপজেলার ৭ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত হন।

প্রধান অতিথি সুভাষ চন্দ্র হাওলাদার বলেন আমরা শুধু কোয়ান্টিটিতে নয় কোয়ালিটি সম্পন্ন কর্মী চাই। এসময় তিনি ০৭ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সভা চলাকালীন বিভিন্ন প্রশ্ন করে উত্তর গ্রহণ করেন।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের সকলকে এক হয়ে কাজ করার অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button