slider

আমতলীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

মাহতাবুর রহমান, আমতলী : বরগুনা জেলার আমতলী উপজেলা ০২ এপ্রিল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এ শ্লোগানে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (নবনির্বাচিত) অ্যাড. এম এ কাদের মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, আমতলী পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনজুরুল হক কাওসার, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন শানু, চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।

সমাজসেবা কর্মকর্তা মোঃ মনজুরুল হক কাওসার বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার আমতলীতে আসার আসার পরে জেলেদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে বিভিন্ন সময় আমতলীর মাছ বাজারগুলোতে জাটকা পাওয়া যায় এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, জাটকা সংরক্ষণে হাটবাজার ও আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বেআইনি জাল বিক্রয় কেন্দ্রে অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধি ও জেলেদের উন্নয়নে আমতলী উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতায় করছে। বিভিন্ন অভিযান থেকে শুরু করে জেলেদের মাঝে সহায়তা বিতরণ পর্যন্ত উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তরের সাথে বিভিন্ন সময় একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে। আমতলীতে মৎস্য অধিদপ্তরের কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন ও জাটকা সংরক্ষণে তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে আমতলী উপজেলার বিভিন্ন অঞ্চলের জেলেরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button