slider
আমতলীতে ক্লিনিক ও ডায়গনষ্টিক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

মাহতাবুর রহমান, আমতলী : বরগুনা জেলার আমতলী উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়গনষ্টিক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে আজ ০২ এপ্রিল ২০২৩ রবিবার বিকাল ০৪ টায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন দি মেডিনোভা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হাসান চৌধুরীকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় মেডিকেয়ার এন্ড হসপিসের ব্যবস্থাপনা পরিচালক পলাশ তালুকদার।
নির্বাচিত হয়ে আমতলী উপজেলার স্বাস্থ্য সেবায় ভুমিকা রাখার ব্যাপারে পলাশ তালুকদার বলেন আমতলীতে চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে আমরা কাজ করে যাবো এবং আমতলীর চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে জোড়ালো ভুমিকা রাখতে সচেষ্ট থাকবো।




