sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

আবে টার্গেট ছিলেন না! জেরায় চাঞ্চল্যকর দাবি আততায়ীর

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে প্রাথমিকভাবে হত্যা করতে চাননি তিনি। একটি ধর্মীয় সংগঠনের নেতা ছিলেন তার আসল লক্ষ্য। পুলিশি জেরায় এমনটাই দাবি করেছেন লিবারাল ডেমোক্র্যাট পার্টির নেতা শিনজো হত্যার অভিযোগে ধৃত আততায়ী তেৎসুয়া ইয়ামাগামি। জাপানি সংবাদমাধ্যম ‘কিয়োডো নিউজ’-কে এ কথা জানিয়েছেন এক পুলিশ সূত্র।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দু’বার গুলি করার পরেও ঘটনাস্থল থেকে পালানোর কোনো রকম চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়েছিলেন তিনি। যার ফলে তাকে গ্রেফতার করতে বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে। তেৎসুয়া পুলিশকে জানিয়েছেন, তিনি আসলে এক ধর্মীয় সংগঠনের নেতাকে খুন করতে চেয়েছিলেন। তার দাবি, ওই নেতা তার মায়ের সাথে প্রতারণা করেছেন।
‘কিয়োডো নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জেরায় তেৎসুয়ার দাবি, শিনজোই ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তিনি।
জাপানের স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালান ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সব চেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button