Uncategorized

আবাসিক হোটেলে অসামাজিক কাজ : আটক ২০

সংবাদদাতা, টঙ্গী ঃ টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ নর-নারীকে আটক করেছে পুলিশ। অসমাজিক কাজের অভিযোগে এদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
টঙ্গী থানা সূত্রে জানা যায়, টঙ্গী মডেল থানা পুলিশ গত বুধবার সন্ধ্যায় স্থানীয় মধুমিতা এলাকায় কাজী মার্কেটে ‘হোটেল বন্ধু’ ও বৃহস্পতিবার সকালে টঙ্গী বাজারে ‘হোটেল হিমাল’য়ে অভিযান চালায়। অভিযানকালে হোটেল বন্ধু থেকে ৭ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়। এসময় তিন তলার জানালা দিয়ে এক নারী লাফ দিয়ে পালানোর চেষ্টাকালে নিচের টিনশেডে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার টঙ্গী বাজার ‘হোটেল হিমালয়’ থেকে আটক করা হয় ৬ নারী ও ৪ পুরুষকে। তাদের মধ্যে ৭ মাসের সন্তান রেখে বিদেশ প্রবাসীর এক স্ত্রী বেয়াইয়ের সাথে ওই হোটেলে এসে পুলিশের হাতে ধরা পড়ে।
ওই নারী পুলিশকে আকুতি করে জানায়, সে এই প্রথমবার এখানে এসেছে। তার সাত মাসের ছেলে সন্তানকে বাসার কাজের বুয়ার কাছে রেখে এসেছে। তাকে জেলে পাঠালে ক্ষুদার যন্ত্রণায় তার শিশু সন্তান মারা যেতে পারে এবং তার সংসার ভেঙ্গে যেতে পারে।
টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার আবাসিক হোটেলে পৃথক অভিযানে মোট ২০ নর-নারীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, যারা ব্যভিচারে লিপ্ত তাদের প্রতি কোনো ধরণের অনুকম্পা দেখানো হবে না। আটককৃতদের অসামাজিক কাজের অভিযোগে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button