Uncategorized

আবার পানি বাড়ছে তিস্তায়

নীলফামারীতে অতিবৃষ্টি এবং উজানের ঢলে তিস্তার পানি ফের বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় পানি বেড়ে সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তার উজানে ভারতের উত্তরাংশে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বৃদ্ধির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতকীকরণ কেন্দ্র সূত্র জানায়, গত শুক্রবার তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রবিবার পর্যন্ত টানা তিন দিন তা অব্যাহত ছিল। সোমবার বিকালে পানি প্রবাহ বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে নামে। মঙ্গলবার থেকে পানি আরও কমতে শুরু করলে বুধবার বিকালে বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে নামে।
বৃহস্পতিবার ভারি বৃষ্টি ও উজানের ঢলে সন্ধ্যায় পানি বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপদসীমা ৫২ দশকি ৬০ সেন্টিমিটার।
ডিমলা উপজেলার টেপাখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, বৃহস্পতিবার ফের পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। একটি ধাক্কা সামাল দিতে না দিতে ফের পানি বৃদ্ধি বিচলিত করে তুলেছে তিস্তার পাড়ের মানুষকে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, চলতি বর্ষা মৌসুমের শুরুতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশসহ ভারতের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে গত শুক্রবার থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে এবং শুক্র, শনি ও রবিবার তিনদিন তিস্তার নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাহিত হয়। তারপর পানি কমতে থাকে এবং গত দুই তিন দিন পানি বিপদসীমার নিচে অবস্থান করছিল।
বুধবার থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ফলে বৃহস্পতিবার পানি বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত হতে পারে। ভারতের উত্তরাংশে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এতে তিস্ত নদীর পানি আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা নজর রাখছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button