আবারো জেলে গেলেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান

নিজস্ব প্রতিনিধি : তথ্য প্রযুক্তি আইনের পর এবার মাদক মামলায় জেলে গেলেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান। গতকাল শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের কাছে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেল হাজতে প্রেরণ করেন। দন্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।
এরআগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দূর্জয়কে নিয়ে ফেস বুকে আপত্তিকর স্ট্যাটার্স দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলায় ঘিওর থানা যুবলীগ নেতার মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে যান।
শনিবার (৮ আগষ্ট) রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করে। এই সময় তার কাযালয়ে আদালত বসিয়ে মাদক আইনের ৩৬(১) এর সারনীর ৩২(ক) ধারা মোতাবেক ওই ছাত্রলীগ নেতাকে ৫ হাজার টাকা অর্থ জরিমানাসহ তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।




