খেলা

আবারো অধিনায়ক হচ্ছেন আফ্রিদি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন অধিনায়ক ইয়ন মরগ্যান। তার অনুপস্থিতিতে এখন দলের নেতৃত্ব পাচ্ছেন পাকিস্তানের বুম বুম খ্যাত শাহিদ আফ্রিদি। এ দায়িত্ব পেয়ে গর্ব বোধ করছেন তিনি।
আগামীকাল ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের প্রীতি টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত বছর হ্যারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়ামগুলোর সংস্কার কাজের অর্থের জোগানের জন্যই আয়োজন করা হচ্ছে এ ম্যাচটির।
এদিকে বিশ্ব একাদশের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফ্রিদি টুইট করেন, ‘বিশ্ব একাদশকে নেতৃত্ব দেয়া অনেক বড় সম্মানের কাজ, তাও আবার এতো ভালো একটা কারণের জন্য। আমার নিশ্চিত দুই দলই এই ম্যাচটির দিকে তাকিয়ে আছে। তারা সবাই বৃহস্পতিবার চমৎকার একটি ম্যাচ উপহার দিবেন বলে আমার বিশ্বাস।
দলের নেতৃত্বে থাকা মরগ্যান হাতের আঙ্গুলে চোট পাওয়ায় তার বদলে ডাক পেয়েছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রীতি ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এতে অংশ নিবেন তামিম ইকবাল।
বিশ্ব একাদশ :
শাহিদ আফ্রিদি (অধিনায়ক) (পাকিস্তান), দীনেশ কার্তিক (ইন্ডিয়া), মিশেল ম্যাকগ্লাশান (নিউজিল্যান্ড), থিসারা পেরেরা(শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), লুক রঙ্কি (নিউজিল্যান্ড),শোয়েব মালিক (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), সন্দ্বীপ লামিচান (নেপাল), আদিল রশিদ(ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড) ও টাইমাল মিলস (ইংল্যান্ড)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button