
নানান সামাজকল্যাণমূলক কাজে আগে থেকেই যুক্ত আফ্রিদি। করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতেও সহায়তার হাত বাড়িয়েছেন তিনি। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যুবরাজ জানিয়েছেন, তিনি আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সাহায্য করবেন।
“আমরা সকলেই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়েই যারা ততটা ভাগ্যবান নয় তাদের পাশে দাঁড়াতে হবে। করোনা মোকাবিলায় আমি শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে সমর্থন করছি।”
এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। যুবরাজ-হরভজনদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলেই আগে দান করতে বলেছেন ভারতীয়রা। নিজ দেশের জন্য এগিয়ে না আসায় যুবরাজকে ধুয়ে দিচ্ছেন সমালোচকেরা।
বিশাখা নামের একজন লিখেছেন- “আশা করি এ সময় যুবরাজ ও হরভজন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দেশের অন্যান্য দাতব্য সংস্থায় অনুদান দেবেন।”
একজন তো যুবরাজকে বলেছেন- “নিজ দেশে সাহায্য না দিয়ে তুমি পাকিস্তানিকে নিয়ে মেতেছ। আজ থেকে তুমি এক ভক্তকে হারালে চিরদিনের জন্য।”
উল্লেখ্য, যুবরাজ ও হরভজন সিংয়ের সঙ্গে আফ্রিদির খুব ভাল বন্ধুত্ব। এর আগেও তাদেরকে আফ্রিদির সমাজকল্যামূলক কাজের প্রশংসা করতে দেখা গেছে।
yuvraj singh✔@YUVSTRONG12These are testing times, it’s time to lookout for each other specially the ones who are lesser fortunate. Lets do our bit, I am supporting @SAfridiOfficial & @SAFoundationN in this noble initiative of covid19. Pls donate on http://donatekarona.com #StayHome @harbhajan_singh





