খেলা

আফগানিস্তানের তারকা ক্রিকেটার ‘সাময়িক’ নিষিদ্ধ

বিশ্বকাপের আগামী দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগান তারকা মুজিব জারদানকে।
নতুনভাবে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙের দায়ে এক বছরের মধ্যে শাহজাদের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছেছে। ফলে বাছাইপর্বের দুটি ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে। মঙ্গলবার বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে শাহজাদ ২.১.৮ আর্টিকেল ভঙ্গ করার দায়ে দোষী সাব্যস্ত হন।
গত ডিসেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ ম্যাচে শাহজাদকে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করার পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল। নতুন করে জিম্বাবুয়ের বিপক্ষে এক পয়েন্ট যোগ হয়ে চার ডিমেরিট পয়েন্টের কারণে ৭.৬ কোড অনুযায়ী শাহজাদকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে হংকং ও নেপালের বিপক্ষে আজ ও ১০ মার্চ বুলাওয়েতে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটিতে শাহজাদ খেলতে পারছেন না। এই নিষেধাজ্ঞার পরেও শাহজাদের ডিসিপ্লিনারি রেকর্ডে চার ডিমেরিট পয়েন্ট রেকর্ড থাকবে। আগমী এক বছরের মধ্যে সে যদি আবারো আইন ভঙ্গেও দায়ে দোষী সাব্যস্ত হয় তবে তার রেকর্ডে আরো আট পয়েন্ট যোগ হয়ে চার ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়বেন শাহজাদ।
কালকের ম্যাচে নবম ওভারে টেন্ডাই চাতারার বলে ম্যালকম ওয়ালারের হাতে ক্যাচে পরিনত হয়ে ৩০ রানে আউট হওয়ার পরে শাহজাদ ব্যাট দিয়ে পিচে আঘাত করে, একইসাথে মাঠ থেকে বেরিয়ে আসার সময়ও তাকে বেশ ক্ষুব্ধ দেখা গেছে। পরবর্তীতে ম্যাচ রেফারি ডেভিড জুকসের কাছে শাহজাদ দোষ স্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button