রাজনীতি

আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল খালেদা জিয়ার জন্য ব্যক্তিগত চিকিৎসক নিয়োগের দাবিও জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী সত্যিকার অর্থেই শারীরিক দিক থেকে অসুস্থ। তবে, মানসিক দিক থেকে তাঁর মনোবল এখনো অনেক দৃঢ়। কারাগারে বিএনপির চেয়ারপারসনকে সরকারের পক্ষ থেকে করা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা যথেষ্ট নয়।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে যে সঙ্কট বিরাজ করছে তার থেকে মুক্তির জন্য জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।
এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার শুনানির দিন ধার্য থাকলেও শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়নি।
ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরবর্তীকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার সাক্ষ্য নেয়া হবে। পরে উভয়পক্ষের আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের শুনানি ২২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button