আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আন্দোলনে ফুঁসছে ফ্রান্স-স্পেন-যুক্তরাষ্ট্র, ভয়ে তটস্থ ব্রিটেন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় স্টারবাকসের কফি শপে দুই কৃষ্ণাঙ্গকে লাঞ্ছিত ও পরে আটকের প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেছে দেশটির বর্ণবাদ বিরোধী কর্মীসহ কয়েক শ’ মার্কিন।
স্বাধীনতাকামী কাতালান রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনায়। প্রতিবাদ সভায়, গণতন্ত্র ও একতার স্বার্থে রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
সরকারি চাকরিতে অবসর ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন স্পেনের কয়েক হাজার চাকুরিজীবী। এ সময় বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দুর্নীতি বন্ধ করে অবসর ভাতা বৃদ্ধির দাবি জানান।
বিমান বন্দর নির্মাণ বন্ধের দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে ফ্রান্সেও। পরিবেশকর্মীরা জানান, গত সপ্তাহে পুলিশের ছোঁড়া গ্রেনেডে তাদের অনেক সহকর্মী আহত হয়েছেন। তারই প্রতিবাদে তারা দাঙ্গা পুলিশের সামনে ভিন্ন এ প্রতিবাদে অংশ নিয়েছেন।
অন্যদিকে শনিবার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ক্রেমলিনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অনলাইনে ভুয়া খবরের সরবরাহ ২০ গুণ বেড়ে গেছে। ব্রিটিশ গোয়েন্দারা এগুলোকে সর্বাত্মক সাইবার যুদ্ধের আলামত হিসেবে বিবেচনা করছেন।
ব্রিটিশ গোয়েন্দারা আশঙ্কা করছেন বিমানবন্দর, রেল নেটওয়ার্ক, হাসপাতাল, পানি-বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সাইবার হামলার প্রধান টার্গেট হতে পারে।ব্রিটিশ এমপি, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ সরকারি লোকজনের বিরুদ্ধে বিব্রতকর তথ্য ছড়ানো নিয়ে সরকারের ভেতর আশঙ্কা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button