slider

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে নারীবান্ধব সমাজ বিনির্মানের প্রত্যয়

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সমানে রেখে সরকারি ও বেসরকারিভাবে সারাদেশ পালিত হচ্ছে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২।
তারই অংশ হিসেবে আজ মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, পাশা, বারসিক, ব্রাক, ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক জনাব মো.জাকির হোসেন এর সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা মো.বজলুর রহমান ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সানোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জী, সাবেক অধ্যক্ষ কাজী হোসনেয়ারা বেগম, বিকশিত নারী নেটওয়ার্ক এর জেলা সভাপতি তাজরানা ইসলাম টুলু, পাসার নির্বাহী পরিচালক জনাব ফরিদ খান, বারসিক কর্মসূচী সমন্বয়কারী রাশেদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন নারী প্রতি ঘরে বাইরে সকল প্রকার সামাজিক সহিংসতা রুখতেই হবে। সকল মানুষের নিরাপত্তায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা চাই। বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধে আমরা একযোগে কাজ করতে চাই। জেন্ডার সংবেদনশীল ও নারীবান্ধব সমাজ বিনির্মানে নারী পুরুষে একসাথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button