slider

সিংগাইরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সমানে রেখে সরকারি ও বেসরকারিভাবে সারাদেশ পালিত হচ্ছে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২।
তারই অংশ হিসেবে আজ মানিকগঞ্জ সিংগাইর উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, বারসিক, ব্রাক, ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিপন দেবনাথ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রওশন আরা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব আনোয়ারা খাতুন।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শারমিন আক্তার,বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন নারী প্রতি ঘরে বাইরে সকল প্রকার সামাজিক সহিংসতা রুখতেই হবে। সকল মানুষের নিরাপত্তায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা চাই। বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধে আমরা একযোগে কাজ করতে চাই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button