আন্তর্জাতিক সংবাদ

আনোয়ার ইব্রাহীম মুক্তি পাচ্ছেন আজ

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও কারাবন্দি রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহীম আজ মঙ্গলবার মুক্তি পাচ্ছেন। এদিন তার পূর্ণাঙ্গ রাজকীয় ক্ষমা ঘোষণা করা হবে। এমনটিই জানিয়েছেন তার দলের নীতি-নির্ধারকরা।
আনোয়ার ইব্রাহীমের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার তার রাজকীয় ক্ষমা ঘোষণা করা হবে। একই সাথে তিনি বন্দিদশা থেকে মুক্তি পাবেন।
শুক্রবার মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘোষণা দিয়েছিলেন, আনোয়ার ইব্রাহীমকে ক্ষমা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজা আগং।
শনিবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল- আনোয়ার ইব্রাহিমে কন্যা ও নর্বনির্বাচিত পার্লামেন্টের এমপি নুরু ইজ্জাহ জানিয়েছিলেন, রাজকীয় ক্ষমা ঘোষণার মাধ্যমে আগামী মঙ্গলবার জেল থেকে মুক্তি পাচ্ছেন আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার ইব্রাহিমের মুক্তি সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে বলে শনিবার জানিয়েছিলেন তার কন্যা নুরুল ইজ্জাহ।
৭০ বছর বয়সী আনোয়ারকে ২০১৫ সালে সমকামিতার অভিযোগে পাঁচ বছরের কারদণ্ড দেয়া হয়। তার রাজনৈতিক জীবনের ইতি ঘটাতেই সদ্যসাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলা করান বলে সেসময় আনোয়ার অভিযোগ করেছিলেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার আইনে সমকামিতা দণ্ডনীয় অপরাধ। এই অভিযোগে অপরাধীকে সর্বোচ্চ সাজা হিসেবে ২০ বছরের জেল দেয়া হয়। এর আগেও ১৯৯৮ সালে উপ-প্রধানমন্ত্রী থাকার সময় সমকামিতা ও ক্ষমতার অপব্যবহারের কারণে ছয় বছর জেল খাটেন।
পরবর্তীতে ২০০৪ সালে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত সমকামিতার অভিযোগ বাতিল করলে তিনি মুক্তি পান। আনোয়ার বর্তমানে কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি আছেন। মালয়েশিয়ার আইন অনুযায়ী, রাজা ৫ম মুহাম্মদ তাকে ক্ষমা না করলে আনোয়ার আগামী পাঁচ বছর দেশটির ক্ষমতায় আসতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button