slider

আধুনিকতার ছোঁয়া মটোরাইজড ঢেঁকির সন্ধান মিলেছে কান্দিনার চরে

আব্দুর রহমান রাসেল,রংপুরঃ দেশের এই প্রথম বানিজ্যিক ভাবে উৎপাদিত মটোরাইজড ঢেঁকির সন্ধান মিলেছে রংপুরের পীরগাছা উপজেলার কান্দিনার চরে। চিরাচরিত সনাতন পদ্ধতিতি ধান ভাঙ্গছে ঢেঁকি, আর লাগছে না হাতের ছোঁয়া। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মেহেদি, মাজেদ,শরিফুল এবং মাইদুল নামের এই চার তরুনের হাত ধরেই যাত্রা শুরু করেছে দেশের বানিজ্যিক ভাবে উৎপাদিত দেশের প্রথম এই ঢেঁকির।
ঢাকার ক্যাডসন ইন্জিনিয়ারিং ওয়ার্কসপে উদ্ভাভিত এই ঢেঁকি র সাহায্যে প্রতি ১৫ মিনিটে ১০ কেজি এবং ঘন্টায় প্রায় এক মন ধান ভাঙ্গানো সম্ভব। এর আগে ব্যাক্তিগত উদ্যোগে কেউ কেউ ঢেঁকি উদ্ভাবনে সক্ষম হলেও আজ সরেজমিনে গিয়ে দেখা গেছে, সনাতন পদ্ধতির পাশাপাশি এই ঢেঁকিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ঢেঁকিটাতে মহিলাদের হাতের ব্যাবহার লাগছে না। সক্রিয় ভাবে হচ্ছে ধান ভাঙানো। লাগছে না হাতের ছোঁয়া।
আর এমনি এক বানিজ্যিক ভাবে উৎপাদিত দেশের প্রথম মটোরাইজড ঢেঁকির সন্ধান মিলেছে রংপুরের পীরগাছা উপজেলার কান্দিনার চরে।
এর আগে ব্যাক্তিগত উদ্যোগে কেউ কেউ ঢেঁকি উদ্ভাবনে সক্ষম হলেও সরেজমিনে দেখা যায় সনাতন পদ্ধতির পাশাপাশি এই ঢেঁকিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ঢেঁকিটাতে মহিলাদের হাতের ব্যাবহার লাগছে না। সয়ংক্রিয় ভাবে হচ্ছে ধান ভাঙানো।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মেহেদি হাসান প্রতিদিনের সংবাদ কে বলেন, আমি ছোট বেলা থেকে স্বপ্ন দেখেছি লেখাপড়ার পাশাপাশি ভালো কিছু করবো। এক সময় অনেক কষ্ট করে ঢেঁকিতে ধান ভাংতে হতো। এখন আর সেটি করতে হবে না। আধুনিকতার ছোঁয়া মটোরাইজড ঢেঁকি দিয়ে অল্প সময়ের মধ্যে ধান ভাঙ্গানো সম্ভব হবে। ফলে হারিয়ে যাওয়া ঢেঁকি আবারও পুর্ন্য রুপে রুপান্তরিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button