slider

আদর্শ শিক্ষকের মাধ্যমেই প্রকৃত শিক্ষার দ্বার উন্মোচিত হতে পারে

দাউদকান্দি প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহ বলেন, আদর্শ শিক্ষক বিহীন কোনো শিক্ষার্থী প্রকৃত শিক্ষা লাভ সম্ভব নয়। তাই আদর্শ শিক্ষকই প্রকৃত শিক্ষার দ্বার উন্মোচিত করতে পারে। চলতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪, উপলক্ষে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ এবং মোঃ বশির উল্লাহ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার,শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার,বিচারকমণ্ডলীর প্রতি। এছাড়া সহকারী প্রধান শিক্ষক হোসাইন সরকার বাবু বলেন,১৯৮৯ সালে মরহুম আলহাজ্ব মমতাজ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত স্কুলটিতে প্রধান শিক্ষক মহোদয় এর নেতৃত্বে মেধার পাশাপাশি আর্চারী,টেবিল টেনিস ও ফুটবলে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ অভাবনীয় সাফল্য আসছে। স্কুলটিতে ১৭ জন শিক্ষক,৯ জন স্টাফ ও ৬৭৫ জন শিক্ষার্থী রয়েছে। লাইব্রেরি, বঙ্গবন্ধু কর্নার, কম্পিউটার ল্যাব সজ্জিত। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম মহোদয় সভাপতি ও লে.জেনারেল মইনুল ইসলাম পৃষ্ঠ পোষক এই প্রতিষ্ঠানের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button