slider

আদমদীঘি থানার সহায়তায় ফিরে পেলেন মোবাইল ফোন

হেদায়তুল নয়ন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানার সহায়তায় সোমবার (১৩ মার্চ) সন্ধা ০৭ ঘটিকার সময় ১টি মোবাইল ফোন ফিরে পেলেন, উপজেলার নসরতপুর এলাকার বিনসাড়া গ্রামের শোয়াইবের ছেলে আবু সাইফ।

জানা যায়, গত ১১ মাস পূর্বে মুরইল বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ভ্যানে পরে যায় শোযাইবের মোবাইল ফোন। অনেক খোজার পর না পেয়ে সে থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। দায়িত্ব পরে এস আই নাজমূল হক মৃধার উপরে। তিনি তথ্য প্রযোক্তির মাধ্যমে গত সোমবার (১৩ মার্চ) সন্ধা ০৭ ঘটিকার সময় মোবাইল টি উদ্ধার করে শোযাইবের হাতে বুঝিয়ে দেন।

এব্যাপারে দাযিত প্রাপ্ত এস আই নাজমূল হক মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ১১ম্সা পূর্বে ১টি সাধারণ ডায়েরীর মাধ্যমে আমার উপরে দাযিত্ব পরে। সে থেকে আমি চেষ্টা চালিয়ে গত সোমবারে দুপচাঁচিয়ার চৌমুহনি এলাকার সাইদুর রহমানে ছেলে ফিরোজ(৩০) এর কাছ থেকে ফোনটি উদ্ধার করতে পারি। ফিরোজ সহজ সরল দিন মজুর, সে অচেনা এক লোকের কাছ থেকে রাস্তায় কমদামে মোবাইল ফোনটি কিনেছে বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button