slider

আদমদীঘির উথরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদুল হক

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির উথরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এরশাদুল হক টুলু। সোমবাব দুপুরে উথরাইল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে স্কুলের অফিস কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ অভিভাবক সদস্য প্রতিনিধি রুহুল আমিন, এসএম হাসান ইমাম, বিদ্যুৎ হোসেন মুক্তার, সংরক্ষিত মহিলা সদস্য নিপা বানু ও সাধারণ শিক্ষক প্রতিনিধি মোকছেদ আলী, রায়হান আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক সারমিন নাহার উপস্থিত ছিলেন। সভার শেষে সকলের সম্মতিক্রমে মাধ্যমে এরশাদুল হক টুলুকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button