slider

আদমদীঘিতে শেষ হলো শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষন

হেদায়তুল,নয়ন(বগুড়া) আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে মঙ্গলবার (২০ সেপ্টিম্বর) বেলা ১০ঘটিকায় উপজেলা হল রুমে। অনুষ্ঠানটি আয়োজন করেছেন বগুড়া জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। অনুষ্ঠানের বাস্তবায়ন সহায়ক সংস্থা, গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস), বগুড়া ও বাস্তবায়ন সহযোগী সংস্থা, পল্লী মুক্তি সংস্থা(পিএমএস), আদমদীঘি শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল কাশেম,নির্বাহী পরিচালক, পল্লী মুক্তি সংস্থা (পিএমএস),বগুড়া।এই বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাক্তার আমিরুল ইসলাম, সিনিয়ন উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ইয়াছিন মোল্লা প্রমূখ।
প্রশিক্ষনপ্রাপ্তরা উপজেলার ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ২ হাজার ১’শ জন বিদ্যালয় বর্হিভূত শিশুদের প্রাথমিক শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করবে। সমাপনী অনুষ্ঠানে ৩৮ জন শিক্ষিকা-সুপারভাইজারদের সম্মানী ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button