slider

আদমদীঘিতে শিশু নিকেতন বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হেদায়তুল নয়ন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘি উপজেলা সদরের শিশু নিকেতন বিদ্যালয়ে গত মঙ্গলবার (১৪মার্চ) সকাল ১০ঘটিকায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছেন শিশু নিকেতন বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি শিশু নিকেতন বিদ্যালয় জনাব টুকটুক তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ আতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মুনিরা সুলতানা, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, বগুড়া জেলা পরিষদের সদস্য ও প্রধান শিক্ষক আই পি জে উচ্চ বিদ্যালয় মুঞ্জুয়ারা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সালমা বেগম চাঁপা ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। এছাড়া ও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সংগঠনের নেতা-নেতৃ বৃন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button