slider
আদমদীঘিতে চোলাই মদসহ গ্রেফতার-১

হেদায়তুল নয়ন, বগুড়া আদমদীঘি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সাড়ে ১৩ লিটার চোলাই মদসহ সূর্য বাঁশফোর (৫৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া সূর্য সান্তাহার পৌর শহরেরর চাবাগান হরিজন কলোনীর মৃত রমেশ বাঁশফোরের ছেলে।
জানা যায়, গতশুক্রবার (৭অক্টবর) সকাল সাড়ে ৮ঘটিকিয় উপজেলার সান্তাহারের হবীর মোড় থেকে চোলাই মদসহ সূর্য বাঁশফোরকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।




