slider

আদমদীঘিতে গৃহবধুকে মারপিট শ্লীলতাহানি মামলা গ্রেপ্তার এক

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে মেমি বেগম নামের এক গৃহবধুকে হত্যার উদ্যোশে মারপিটে শ্লীলতাহানির মামলায় আব্দুল হান্নান (৩৫)কে গ্রেপ্তার করেছেন পুলিশ।
মামলাসুত্রে জানাযায়, আদমদীঘির ছাতিয়ানগ্রামের জমির উদ্দীনের ন্ত্রী মেমি বেগম ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টার সময় বাড়ীর সামনে পাঁকা রাস্তার ধারে আবর্জনা ফেলিতে গেলে পূর্ব শক্রতা জের ধরিয়া গৃহবধু মেমি বেগমকে হত্যার উদ্যোশে ধারালো হাসুয়া দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে। তার পড়নের কাপর টানাহেচরা করে শ্লীলতাহানি ঘটায়। আহত গৃহবধুর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। গৃহবধুর ডান হাতে জখম সহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের সৃষ্টি হয়। এঘটনায় গৃহবধুর স্বামী জমির উদ্দীন বাদী হয়ে রাতেই আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button