slider

আদমদীঘিতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রাজু (৪২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাজু উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা-কাশমিল্লা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button