slider

আদমদীঘিতে ইউপি সচিবের কক্ষে হামলা, আহত গ্রাম পুলিশ

হেদায়তুল নয়ন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার ইউপি সচিবের কক্ষে হামলা, আহত গ্রাম পুলিশ। ঘটনাটি ঘটেছে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ।
জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে হামলা চালিয়ে এক গ্রাম পুলিশ ও সচিবকে মারপিট এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপরপক্ষের এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ঘটিকায় ঘটনাটি ঘটেছে। ছাতিয়ানগ্রামের আশরাফুল সরকারের ছেলে রাফির সাথে অন্তাহার গ্রামের বাসিন্দা ও গ্রামপুলিশ আয়েন উদ্দীন ওরফে চয়নের ছেলে বাঁধনের মারপিট ঘটনা ঘটে। এতে রাফি ছুরিকাঘাতে আহত হওয়ার খবর পেয়ে তার আত্মীয় ও সহপাঠীরা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে ছুঁটে আসে। সেখানে বাঁধনকে না পেয়ে তারা দলবদ্ধভাবে ছাতিয়ানগ্রাম ইউপি সচিবের কক্ষে ঢুকে বাঁধনের বাবা গ্রাম পুলিশ চয়নের ওপর হামলা চালিয়ে মারপিট করলে তিনি গুরুতর আহত হন।
এসময় ইউপি সচিব কুদরত-এ-এলাহীকেও মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত গ্রাম পুলিশ চয়নকে উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু) জানান, ইউপি সচিবের কক্ষে হামলা চালিয়ে গ্রাম পুলিশ ও সচিবকে মারপিট করে কম্পিউটার, প্রিন্টার, প্রয়োজনীয় আসবাবপত্র, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা সচিবের ক্যাশে থাকা ১,৬১,১৫০/-হাজার টাকা লুট করে নিয়ে গেছে। তিনি আরো জানান হামলাকারীরা প্রায় ৩০ মিনিট তান্ডব চালায়। সচিব ৯৯৯ নং ফোন দিলে ঘটনাস্থলে দূত পুলিশ পৌঁছনোর পূর্বেই হামলাকারীরা অতিদূত পালিয়ে যান। সচিব নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন।
এদিকে আহত রাফির বাবা আশরাফুল সরকার মুঠোফোনে জানান, রাফি তার বন্ধু নাহিদের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলো। হাটখোলা তিনমাথা মোড়ে পৌঁছলে বাঁধন তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রাফি গুরুত্বর আহত হয়। বর্তমানে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনিও একটি মামলা করবেন বলে জানিয়েছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনুনাগ ব‍্যবস্হা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button