আদমদীঘিতে ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি’র বিরুদ্ধে মানববন্ধন

হেদায়তুল নয়ন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : শনিবার (২৯অক্টোবর) বেলা ১১ ঘটিকায় আদমদীঘি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে শত শত নারী-পুরুষ সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি’র বিরুদ্ধে মানববন্ধন করে। এর আগে সকাল ১০ঘটিকায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুক টুক তালুকদারের কাছে মৌখিক অভিযোগ জানান ইউপি সদস্যসহ শতাধিক বাসিন্দা।
প্রত্যক্ষ সুত্রে জানা যায়, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, দরিদ্রের কাছে থেকে ১০ টাকা মূল্যের চালের কার্ড করে দেওয়ার জন্য জন প্রতি ২০০ থেকে ৭০০ টাকা, বয়স্ক ভাতা সহ বিভন্ন কার্ড ও কর্মসূচির শ্রমিক নিয়োগের দেওয়ার কথা বলে জন প্রতি ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ করেন।
সান্তাহার ইউনিয়ন বাসিন্দা খোতেজা নামের এক নারী বলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম, চেয়ারম্যানের কথা বলে আমাকে ১০ টাকা মূল্যের চালের কার্ড করে দিতে চেয়ে ২০০ টাকা নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কার্ড করে দেয় নাই।
৫নং ওয়ার্ডের বাসিন্দা করিম নামের এক বৃদ্ধ বলেন, আমাদের ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের লোক উজ্জ্বল হোসেন ২০০ টাকা করে নিছে কার্ড করে দেওয়ার কথা বলে কিন্তু আমাদের কার্ড করে দেয় নাই।
কাশিমিলা গ্রামের প্রসাদখালী এলাকার মসজিদের মোয়াজ্জেম আব্দুল মান্নান বলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আমার কাছে থেকে কর্মসূচী শ্রমিকের জন্য ৫ হাজার টাকা ও আমাদের এলাকার একটি পুকুর যা এলাকায় মসজিদ ও মন্দিরের নামে ৫৬ শতক। সরকারি পুকুর ও মসজিদের নামে ১৮ শতক ও বেক্তি মালিকানাধীন ১০ শতক যা মসজিদ ও মন্দিদের নামে চাষ করা হয়।
সরকারি ৫৬ শতক পুকুর লিজ দেওয়ার জন্য ৮০ হাজার টাকা দাবী করে ইউপি সদস্য শামিম। ভুক্তভোগীরা এ বিষয়ে চেয়ারম্যানকে জানালে তিনি বলেন, আমার সদস্য যেটা করবে বা বলবে সেটাই৷ ভুক্তভোগীরা বলেন, আমরা ৪০ বছর ধরে ২৫ হাজার টাকা দিয়ে এই জায়গা লিজ নেই।
সান্তাহার ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোমানে খাতুন কহিনুর একই অভিযোগ করে বলেন, আমাদের ইউপির চেয়ারম্যান ভিজিএফ এর চালের জন্য জন প্রতি ২ হাজার টাকা করে নিছেন এবং কর্মসূচির শ্রমিক নিয়োগের জন্য ৫ হাজার টাকা করে নিছে কিন্তু তাদের কার্ড দেয় নাই।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, ৪নং ওয়ার্ডের লুৎফর রহমান, ২ নং ওয়ার্ডের নাজিম উদ্দীন নাজিম।
এ ব্যাপারে আদমদীঘি নির্বাহী অফিসার টুক টুক তালুকদার সাংবাদিকদের বলেন, আমি মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলে নাই।
এ বিষয়ে সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন,আমার বিষয়ে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে ও সাজানো। আমার বিপক্ষের লোক জন ও শত্রুরা এটা সাজিয়ে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।




