বিনোদন

আত্মহত্যার চেষ্টা করেছেন পি জে হেলেন

আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে তরুণ মডেল ও অভিনেত্রী পি জে হেলেন। শুক্রবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে তিনি ফেসবুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো একটি ছবি দেন। ক্যাপশনে দেন, ‘বাই বাই’! এই ছবি দেখেই ফেসবুকে শোরগোল পড়ে যায়। তবে এর কিছুক্ষণ পরই খবর পাওয়া যায় হেলেনকে হাসপাতালে নেয়া হয়েছে।
কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মানসিক হতাশা থেকেই তিনি এই কাজ করে থাকবেন বলে ধারণা করছে শোবিজে তার সহকর্মীরা। প্রায় সময়ই হেলেনকে হতাশাজনক স্ট্যাটাস দিতে দেখা যায়।
হেলেনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হতাশায় নিজেকে শোবিজ থেকেও গুটিয়ে নিয়েছেন সম্প্রতি। শুক্রবার রাতে ঘুমের ওষুধ খেয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার মা। তবে এ ব্যাপারে এখনো হেলেনের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো ছবিটি পোস্ট করার ৪০ মিনিট পরই মুছে ফেলা হয় ফেসবুক থেকে। অসুস্থ হয়ে পি জে হেলেন হাসপাতালে থাকলে তার আইডি থেকে ছবির এই স্ট্যাটাসটি কে মুছে দিয়েছে সে নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button