আটককৃত ব্যাক্তির মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার উত্তর পেন্নাই গ্রামের মৃত সুনামধন্য আব্দুল হাই মাস্টারের ছেলে তোফাজ্জল হোসেনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বেলা ১১টায় মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার বর্গ ও এলাকা বাসী। গৌরীপুর হোমনা সড়কের পেন্নাই অংশে অসংখ্য নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে। পরে প্রতিবাদ সভায় তোফাজ্জল হোসেনকে নির্দোষ এবং মুক্তি দাবি করে বক্তব্য রাখেন তাঁর ছোট ভাই শরিফুল ইসলাম, সমাজ সেবক আসিকুর রহমান সহ অন্যান্য বক্তারা। তাঁরা বলেন, জায়গা সম্মত্তির বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিদের শালিসি সিদ্ধান্ত এবং ১৪৫ ধারা স্থিতাবস্থা অমান্য করে বিরোধপুর্ণ জায়গায় নির্মাণ কাজ শুরু করে, এমনকি সম্প্রতি কুদ্দুস মিয়ার ছেলে মহিউদ্দিন বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩নং আমলী আদালতে একটি মামলা দায়ের করে যার নং ৮৯/২৪। পরে তোফাজ্জল হোসেনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়।




