বিবিধশিরোনাম

আজ পহেলা আষাঢ়

অঝের ধারায় বৃষ্টি ঝরার দিন এসে গেল। গাছের পাতায়, টিনের চালে কিংবা ছাদের রেলিং ছুঁয়ে খোলা আকাশের প্রান্তরজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার ঋতু বর্ষা। আষাঢ়- শ্রাবণের ঋতু বর্ষাকে স্বাগত জানাতে এরই মধ্যে কদম ফুল নিয়ে অপেক্ষা করছে প্রকৃতি। ঋতুচক্রের আবর্তনে কদম ফুল ফুটে জানান দিয়েছে আষাঢ়ের আগমনবার্তা। আজ শুক্রবার পহেলা আষাঢ়, বর্ষার প্রথম দিন। জ্যৈষ্ঠের দাবদাহে তপ্ত দেহ- মন নিয়ে এ দিনটির জন্য প্রতীক্ষায় ছিল বাঙালির হৃদয়। আনন্দ-সম্পর্শ- আশাজাগানিয়া আষাঢ়, তোমায় স্বাগতম।
বেশ কয়েক দিন বজ্র-বিদ্যুৎসহ প্রকৃতির দরোজায় কড়া নাড়াছিল বর্ষাকাল। দরোজার আগল খুলে গেল আজ। সব রুক্ষতাকে বিদায় জানিয়ে আজ থেকে নরম-কোমল হয়ে উঠবে বাংলার মাটি। নতুন প্রাণের আনন্দে অস্কুরিত হবে গাছপালা, ফসলের মাঠ। মাঠে মাঠে কৃষকের মুখে ফুটে উঠবে হাসি। বৃষ্টির রিমঝিম ধ্বনিতে পেখম মেলবে ময়ুর। আষাঢ়কে বরণ করে নিতে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বর্ষা উৎসবের। মিয়া মল্লার রাগে, বর্ষার গানে-নাচে বাঙালি মিলিত হবে আনন্দধারায়। সাস্প্রতিক বছরগুলোতে এ রমক উৎসব বাঙালির জন্য এক অসাস্প্রদায়িক মিলনমেলায় পরিণত হয়েছে।
নাগরিক জীবনে বর্ষা উপভোগ বলতে ফ্ল্যাটের বারান্দায় আসা বৃষ্টির পানির ছিটেফোঁটার স্পর্শ। বড়জোর ছাদে একপশলা বৃষ্টিতে ভিজে আসা। তবে এই নগরে বৃষ্টি বরং বিলাসের চেয়ে কষ্টই বাড়ায় বেশি। ফুটপাতের অসহায় মুখগুলো সবচেয়ে বেশি কষ্ট পায়। পলিথিনে মোড়ানো তাদের বসত ঝড়ে-বৃষ্টিতে উড়ে যায়। কাঁথা-বালিশ ভিজে জবুথবু। তবুও এই নগরে সুখের জন্য আসা মানুষ সব সয়ে নেয়।
অন্যদিকে গ্রামের চিত্র ঠিক এর উল্টো। পুকুর, দিঘি, খালগুলোও বর্ষায় কানায় কানায় ভরে উঠবে। নতুন পানিতে মাছ ধরার ধুম পড়বে। বর্ষার অফুরন্ত পানিতে কৃষক ধান বুনতে বুনতে দেখবেন নতুন দিনের স্বপ্ন। বর্ষার অকৃত্রিম দান কৃষকের সেচের খরচ বাঁচিয়ে দেবে। তবে বর্ষায় অতিবৃষ্টি বন্যাও নিয়ে আসে। আনন্দের মধ্যে নিয়ে আসে বেদনা। তাই বর্ষা তৈরি করে আনন্দ-বেদনার কাব্য। পার্বত্য এলাকায় পাহাড়গুলো সাজবে নতুন সাজে। চৈত্র থেকে পাহাড়গুলোর লাস্যময় রূপ হারিয়ে গেছে। এখন তা ফিরবে। ঝরনাগুলোতে তেজি স্রোতধারা ছুটে চলবে।
মানুষের ক্লান্ত-তপ্ত জীবনের ওপর আশীর্বাদের মতো ঝরে পড়ুক এই অবিরাম বৃষ্টিধারা। নতুন প্রেরণায়, প্রাণের উচ্ছুাসে জেগে উঠুক বাংলাদেশের প্রকৃতি ও মানুষ। প্রাণে প্রাণে বেজে চলুক বর্ষার গান। মেঘের সঙ্গী হয়ে সবার মন ঘুরে বেড়াক দিক- দিগন্তে। সবাইকে পহেলা আষাঢ়ের শুভেচ্ছা। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button