শিরোনামশীর্ষ সংবাদ

আজ পবিত্র জুমাতুল বিদা

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার (৩১ মে) আজ । অর্থাৎ জুমাতুল বিদা।ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন।
দিনটি ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে পালন করেন মুসলমানরা। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।
পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে শেষ জুমা বারকে পালন করা হয় বিশেষ ইবাদতের মাধ্যমে। প্রত্যেক বছরের মতো এবারও দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হবে।
প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button