শিক্ষা

আজ থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, জুমআতুল বি’দা, শব-ই-কদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ৩০ মে (বুধবার) থেকে ২৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম এবং ৩রা জুন থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, ক্যাম্পাস বন্ধের পর আগামী ৭ জুন দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর হলগুলো খুলে দেয়া হবে আগামী ২৪ জুন। হল প্রভোস্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button