sliderরাজনীতিশিরোনাম

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

পতাকা ডেস্ক: আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫:০০ টায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের রূপরেখা এবং সুশাসন প্রতিষ্ঠায় দলের অবস্থান ব্যাখ্যা করবেন। দলীয় সূত্রমতে, রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনার পাশাপাশি মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবি পার্টির ভবিষ্যৎ অঙ্গীকার ও দিকনির্দেশনা এই ভাষণে প্রধান্য পাবে।
এবি পার্টির নীতিনির্ধারকগণ মনে করছেন, এই ভাষণটি দেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ হিসেবে মাইলফলক হয়ে থাকবে।
এবি পার্টির পক্ষ থেকে দেশের আপামর জনসাধারণকে নির্ধারিত সময়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিতব্য এই ভাষণটি শোনার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button