খেলা

আজ আবাহনীর ইতিহাস গড়ার লড়াই

এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টিফাইভ এসসির মুখোমুখি হচ্ছে বাংলাদেশের আবাহনী লিমিটেড। এর আগে ঘরের মাঠে প্রথম লেগে প্রতিপক্ষকে ৪-৩ গোলে হারিয়েছে আবাহনী। সে ক্ষেত্রে আজ স্বাগতিকদের হারালেই প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে ইন্টার জোনাল ফাইনালে নাম লেখাবে বাংলাদেশের ক্লাবটি।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
ঘরের মাঠের মতো জয়ের ছন্দ ধরে রাখতেই পিয়ংইয়ংয়ে পা রেখেছে আবাহনী লিমিটেড। ঢাকা ছাড়ার আগে দলের পর্তুগিজ কোচ মারিও লেমস সে প্রত্যাশা করেছিলেন।
গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে কোচ মারিও লেমস বলেন, ‘দুজন খেলোয়াড় দলে যোগ হওয়ায় আমাদের সুবিধা হয়েছে। আগের চেয়ে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে। ডিফেন্স লাইন ঠিক রেখে দল যদি প্রতি আক্রমণে উঠে খেলতে পারে, তাহলে এই ম্যাচেও আমাদের গোলের সুযোগ তৈরি হবে। আর জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’
অবশ্য ম্যাচটি আবাহনীর ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তা ছাড়া অ্যাওয়ে ম্যাচ যে জেতা সহজ হবে না, সেটা অকপটে মেনে নিলেন কোচ লেমস। তাঁর কথায়, ‘কোনো সংশয় নেই। এই ম্যাচটি আমাদের জন্য আরো কঠিন হবে। কারণ, প্রতিপক্ষ শক্তিশালী দল। ঢাকায় তাদের পারফরম্যান্স ছিল দেখার মতো। তাদের মাঠে তারা জিতবে চাইবে।’
তিনি আরো যোগ করেন, ‘ঢাকায় জয় পেয়ে দলের মনোবল বেশ চাঙা। আমরা ওই ম্যাচে চার গোল দিয়েছি। কিন্তু ওদের মাঠে হয়তো এই ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হবে। তবে আমরা ইন্টার জোন প্লে-অফ ফাইনালে যেতে চাই। যার জন্য পিয়ংইয়ংয়ে ভালো ফল করতে হবে।’ এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button