slider

আজিম নগর ছাত্র ফোরামের ঈদ সামগ্রী বিতরণ

হানিফ সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত আজিমনগর এলাকায় নিম্মবিত্ত ও অসহায় মানুষদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করলো এলাকায় শিক্ষিত কিছু তরুনের উদ্যোগে গড়ে ওঠা সংগঠন আজিম নগর ছাত্র ফোরাম। গতবছর ৪০ পরিবারের মধ্যে বিতরণ করলেও এবার প্রায় ৭৫ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়। ইদ সামগ্রীতে লাচ্চা সেমাই, লাল সেমাই, বনফুল সেমাই, চিনি, নুডলস, দুধ, সাকু, সুজি, কিছমিছ এবং তেজপাতা, সহ অন্যান্য মসলা। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আজিম নগর ছাত্র ফোরামের বর্তমান সভাপতি সাকিবুল হাসান রবিয়ল। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্যে এবং সঞ্চালনায় ছিলেন আজিম নগর ছাত্র ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

এছাড়াও অনুষ্ঠানটিতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ৯ ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো: বেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়ন যুগলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দন এবং আজিম নগর জামে মসজিদের অর্থসম্পাদক মো: আব্দুল ওয়াহাব, ব্যাবসায়ী হাসেম উদ্দিন এবং আজিম নগর ছাত্র ফোরামের অন্যান্য সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button