আজিমনগর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

নাসির উদ্দিন, আজিমনগর প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১১টায় হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বাষি’ক কীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, এস এস সি বিদায় সংবধ`না অনুষ্ঠিত হয়,
জাতীয সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের শেষে, সকল অতিথি আসন গ্রহণ করেন।
প্রধান অতিথি এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল হান্নান মৃধা, প্রক্তন ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জনাব মির্জা আমিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক। জনাব ডি.এম মাসুদ আলী, দাতা সদস্য। এস এম আব্দুল রউফ বিশিষ্ট সমাজ সেবক। মোঃ শহিদ বেপারী, বিদ্যালয়ের ভূমি দাতা।

বিদ্যালয় শিক্ষক এর পক্ষ থেকে বিদায়ী ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বক্তব্যে রাখেন, সুভাষ চন্দ্র সরকার— সহকারী প্রধান শিক্ষক, মোল্লা আবু বক্কর সিদ্দিক— সহকারী শিক্ষক, মোহাম্মদ আনোয়ার হোসেন জীবন — সহকারী শিক্ষক।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উনার বলেন তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, ৬ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মঙ্গলবার প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহ দেন।
অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং সকল অতিথি বৃন্দকে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ শেষ, শুরু হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা পাঠ করে শােনান- ৮ম শ্রেণির ছাত্রী সুলতানা আক্তার এবং দশম শ্রেণির ছাত্র ইয়াকব আলি । বিদায় শিক্ষার্থী পক্ষ থেকে বক্তব্যে রাখেন মোঃ লায়েস। বিদায়-সংবর্ধনা পাঠে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে তার অভিব্যক্তি ব্যক্ত করে। অভিভাকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখা হয়। বিদায়-সংবর্ধনা পাঠ শেষে সকল শিক্ষার্থীর হাতে ফুল ও স্বারক উপহার তুলে দেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা,
২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে, বিদ্যালয়ের জন্য কিছু উপহার দেন, উপহার গুলো গ্রহণ করেন অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এবং অতিথিবৃন্দরা। সেই সাথে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীদেরও উপহার দেন ।
উল্লেখ্য, এ বছর আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন।
সকলের উপস্থিতিতে বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।
সবশেষে মিলাদ মাহফিল উপলক্ষে সকলকে মিষ্টি বিতরণ করা হয়।
উপস্থাপনায় ছিলেন, আবুল কালাম আজাদ — সহকারী শিক্ষক, আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।



