আজিমনগরে ঈদের দিন পানিতে ডুবে মৃত্যু

নাসির উদ্দিন,হরিরামপুর, মানিকগঞ্জ প্রতিনিধি : শনিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আজিমনগর ইউনিয়ন এর শিকারপুর, এনায়েতপুর পাশ দিয়ে প্রবাহিত একটি খাল এ দূর্ঘটনা ঘটে। মারা যাওয়া সিফাত (১২) এর বাড়ি জয়পাড়া (দোহার) । আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর (মাঝি গ্রাম) নানা বাড়িতে বেড়াতে আসেন।
ঈদের দিন সকালে গোসল করতে নেমে ডুবে যায় সিফাত, সিফাতকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন পানিতে খোঁজা শুরু করেন। সিফাত এর মা এবং পরিবারের কান্না শুনে এলাকা বাশি এসে খোঁজেন। জাল দিয়ে জায়গায়টি গিরে জাল টানেন, তাতেও সিফাত কে পাওয়া যায় নাই, ডুবিয়ে ডুবিয়ে খোঁজার পরে সিফাতকে পায়াযায়।
পানি থেকে তুলার পড়ে সিফাত এর সরিলে ছাই দিয়ে ডলেন, স্থানীয় ডাক্তার আসেন। সিফাত এর পরিবার ফরিদপুর নিয়ে যান, ফরিদপুর থেকে ডাক্তার মৃত্যু বল্লে তাকে বাড়িতে নিয়ে আসেন। সিফাতের নানা বাড়ীতে শোকে ছায়া নেমে এসেছে ।
ঈদের আগে দিন, শুক্রবার মা এর সাথে নানা বাড়িতে বেড়াতে আসেন। সিফাত এর বাবা দেশের বাহিরে থাকেন ।
এই খালটি আয়তনে অনেক বড়, খলটির ৫টি জায়গায় ৪ থেকে ৫ টি গ্রামের মানুষ গোসল করেন এবং গরু ছাগল ও গোসল করান।




