slider

আজিজনগরে চাঁদাবাজ ভূমি দস্যুদের উৎপাতে অতিষ্ট জোত মালিকেরা

জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি : লামা উপজেলার আজিজনগর ইউপির সোলেমান বাজার এলাকায় কতিপয় চাঁদাবাজ, ভূমি দস্যুদের উৎপাতে অতিষ্ট সেখানকার জোত মালিকেরা। সম্প্রতি আজিজনগর ইউনিয়ন চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মোঃ জাবের হোসেন কর্তৃক আজিজনগর পুলিশ ফাঁড়িতে করা এক অভিযোগে এ সব তথ্য জানাযায়।
অভিযোগে প্রকাশ,জাবের হোসেন তার আপন চাচা থেকে ক্রয়কৃত ভোগ দখলীয় ২৯৯৮ নং আর/ হোল্ডিং এর ৫ একর জায়গায় দীর্ঘদিন পর্যন্ত বাগানাদি সৃজন পূর্বক ভোগ দখল করে আসছেন। বিগত ২ বৎসর পূর্বে সে তার বাগানের বড় সাইজের গাছগুলো কেটে বিক্রি করে। এর পরই বৈশ্বিক করোনা মহামারী শুরু হয় এবং জাবের হোসেন শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। যার ফলে বাগান কর্তনের পর পুনরায় বাগান সৃজনে বিলম্ব হয়। এই সুযোগে সোলেমান বাজার এলাকার বাসিন্দা বাদশা, শাহিন আলম, রমজান আলী, আইনাল, নজরুল, এমদাদুল হক ও আবুল গং একজোট হয়ে অসুস্থ্য জাবের হোসেনের বাগানটি ক্রমে গ্রাস করতে থাকে। খবর পেয়ে জাবের হোসেন লোকদ্বারা বাধা প্রধান করলে, ভূমি দস্যু চক্রটি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। জাবের জানায়, তারা বিধবা রহিমা বেগম নামের এক নারীকে ব্যবহার করে জাবেরের লোকজনকে জায়গায় যেতে দেয় না। হার্ট এট্যাক করে কিছুদিন আগে জাবের চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ভর্তি হয়ে হার্টে রিং পরান। দস্যু-চাঁদাবাজ চক্রটি মুমূর্ষু জাবেরকে ওই সময়ে টাকার জন্য চাপ প্রয়োগ করে বলে ভুক্তভোগী জাবের সাংবাদিকদের জানান। এই গ্রুপটি এর আগেও জাবেরের অংশে পাহাড় কেটে জমি বানিয়েছে এবং চারটি পানের বরজ করেছে। দস্যু চক্রের উৎপাতে অতিষ্ট হয়ে জাবের পুলিশ ক্যাম্পের আশ্রয় নেন।
গত ২৮ জুলাই ক্যাম্প আইসি উভয়কে নিয়ে বৈঠক করেন। বৈঠকে বাদশা, জয়নাল গং জাবের হোসেনের ভূমি জোর দখল করবেন না এবং তার প্রতি আর কোন অন্যায় করবেনা মর্মে লিখিত আপোষ নামায় স্বাক্ষর করেন। এর পরদিন ২৯ জুলাই ভূমি দস্যু চক্রটি জাবের এর ভূমিতে পুনরায় অবৈধ প্রবেশ ঘটিয়ে তার জায়গার দক্ষিনাংশের শত ফুট অভ্যান্তরে কয়েকটি পাকা পিলার স্থাপন করে আরো জায়গা জবর দখল করে ও সদ্য সৃজিত বৃক্ষ চারা তুলে ফেলার হুমকি দেয়। জানাগেছে, এই ভূমি দস্যু চাঁদাবাজ চক্রটি সেই এলাকায় এধরণের অপরাধে ইতিপূর্বে দুইটি মামলার আসামী হয়। স্থানীয়রা জানায়, এরা চায়ের দোকান বা হাটে বাজারে বসে ডিসি সাহেবসহ ভূমি বিভাগের সংশ্লিষ্টদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করেন। এই ধরনের অপরাধ করা তাদের স্বভাবে পরিনত হয়েছে। ভুক্তভোগী মোঃ জাবের হোসেন জানান, সে এই ব্যপারে আদালতের আশ্রয় নিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button