জাতীয়শিরোনাম

আগের রাতে ভোট বাক্সে ভরা মানা হবে না : ইসি শাহাদাত

নির্বাচনের আগের রাতে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে ফেলা মেনে নেওয়া হবে না বলে জানালেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো নির্বাচনে পূর্বরাত্রে ভোট বাক্সে ব্যালট ভরে দেওয়া কিংবা ভোটের দিন কোনো রকমের অনিয়ম, ভোটের পরে ভোট গণনার সময় অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
আজ ৬ মার্চ, বুধবার সুনামগঞ্জে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই কমিশনার। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। কোনো কারণে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার সমস্ত দায়দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর পড়ে।”
‘নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, আইনানুগ নির্বাচন অনুষ্ঠান করতে চায়। এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ধরনের শৈথিল্য, কোনো ধরনের পক্ষপাতিত্ব মেনে নিতে প্রস্তুত নয়,’ বলেন শাহাদাত হোসেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button