বিনোদন

আগুন নিয়ে খেলছেন কাজল!

জনপ্রিয় তামিল অভিনেত্রী কাজল আগরওয়াল আগুন নিয়ে খেলছেন! হ্যাঁ, সত্যিই। মঞ্চে আগুন নিয়ে তাঁর খেলা মুগ্ধ করেছে দর্শককে।
ফায়ার অ্যাক্রোবেট কাজল সেই প্রদর্শনের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মনে হচ্ছে ‘মারসাল’ অভিনেত্রী আগুন নিয়ে খেলায় বেশ দক্ষ!
একটি সিনেমার সেটে ওই স্টান্ট পারফর্ম করে দেখান কাজল আগরওয়াল। কিন্তু এই দক্ষিণী সুন্দরী সিনেমার নাম প্রকাশ করেননি। ভক্তদের অনুমান, এই স্টান্টদৃশ্য তাঁর আসন্ন তামিল সিনেমা ‘কমলি’র, যেখানে প্রধান পুরুষ চরিত্রে আছেন জয়ম রবি।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তমহলে ঝড় উঠেছে।
‘মারসাল’ সিনেমার পর কাজল আগরওয়ালকে তামিল সিনেমায় আর দেখা যায়নি। তবে এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তেলেগু ছবি নিয়ে। তাঁকে সর্বশেষ ‘কাভাচম’ সিনেমায় দেখা যায়, যেটি ব্ক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ হয়েছে। এ ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন বেল্লামকোন্ডা শ্রীনিবাসনের সঙ্গে।
তামিল সিনেমা ‘প্যারিস প্যারিস’ মুক্তির অপেক্ষা করছেন কাজল আগরওয়াল, যেটি বলি নায়িকা কঙ্গনা রানাউতের ‘কুইন’ ছবির রিমেক। এ ছবি পরিচালনা করছেন রমেশ অরবিন্দ। ‘প্যারিস প্যারিস’ ছাড়াও ‘সীতা’র প্রধান অভিনেত্রী তিনি। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বেল্লামকোন্ডার সঙ্গে জুটি বাঁধলেন কাজল।
‘সীতা’র সংগীত পরিচালনা করেছেন অনুপ রুবেনস। এরই মধ্যে এ ছবির শুটিং শেষ হয়েছে। প্রতিবেদন বলছে, এখন সম্পাদনা পর্যায়ে রয়েছে এ সিনেমা। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button