slider

আগুনে দগ্ধ জুয়েনা বাঁচতে চায়

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার হতদরিদ্র পরিবারের অকাল বয়সে মা হারানো অগ্নিদগ্ধ শিশু জুয়েনা (১২) বাঁচতে চায়। বৃহস্পতিবার বিকালে রান্না করার সময় আগুনের লেলিহান শিখায় ঝলসে গেছে শিশু জুয়েনার শরীরের প্রায় ৩০ ভাগ। টোক ইউনিয়নের বীর উজলী সানগড়া এলাকায় নিজবাড়িতে রান্না করতে গিয়ে জামায় আগুন লেগে এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে রেফার্ড করেন। জুয়েনার ৫ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে তার রতœগর্ভা মাকে হারায়। বাবা মোঃ আতাব উদ্দিন একজন হতদরিদ্র বর্গাচাষী। হতদরিদ্র এই পরিবারের পক্ষে মেয়েটির চিকিৎসার খরচ বহন করা কষ্টকর হয়ে পড়ছে। জুয়েনাকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। সমাজের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের আন্তরিক সাহায্য কামনা করেছেন মেয়েটির পরিবার। জুয়েনাকে সাহায্য করার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন জুয়েনার জ্যাঠাতো ভাই আসাদ এর সাথে। আসাদের বিকাশ,রকেট এবং নগদ নাম্বারঃ ০১৭৬৮০২৬৫৭৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button