slider
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে পিরোজপুর জামায়াতের আর্থিক সহায়তা

পিরোজপুর প্রতিনিধি : গতকাল পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড় পোল সংলগ্ন তিনটি ঘরে আগুন লেগে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। গতকাল তাৎক্ষণিক জেলা নেতৃবৃন্দ পরিদর্শন করেন এবং আজ সকাল ৯ ঘটিকায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং পিরোজপুর জেলা আমীর জননেতা আলহাজ্ব অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা বাইতুল মাল সেক্রেটারী আবু বুশরা, পৌর আমীর আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারি মো ইসাহাক আলী খান, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান, পৌরসভার সহকারী সেক্রেটারি আলামিন শেখ, পৌরসভা ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শওকত আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি আ.ন. ম শারাফাতুল্লাহ সহ অনান্য নেতৃবৃন্দ।




