রাজনীতিশিরোনাম

‘আগামী দিনে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় আসবে’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মানুষ আমাদের ভোট দিতে চায়। আমরা একসঙ্গে লড়াই করব। আগামী দিনে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় আসবে।
রোববার (১১ নভেম্বর) সকালে গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হয়েছে, জয়ের মধ্য দিয়ে তা শেষ হবে।
রোববার শুরু হওয়া মনোনয়ন ফরম বুধবার পর্যন্ত একটানা বিক্রি করবে জাতীয় পার্টি। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
মনোনয়ন ফরম বিক্রির সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জাপা সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টা আবেদনপত্র বিতরণ করা হবে। এরপর ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম বিতরণ চলবে। ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে বিভাগীয়ভাবে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার প্রতিদিন সকাল ১০টায় জাপার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পার্লামেন্টারি বোর্ড গঠিত হয়েছে। মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের অন্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফকরুল ইমাম, মুজিবুর রহমান চুন্নু এবং মশিউর রহমান রাঙ্গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button