sliderমহানগরশিরোনাম

আগামীকাল ২৮ মে বেলা ১১ টায় গণতন্ত্র মঞ্চের ঢাকা উত্তরের পদযাত্রা

আগামীকাল ২৮ মে ২০২৩ বেলা ১১ টায় ঢাকায় মালিবাগ রেলগেট থেকে বাড্ডা পর্যন্ত গণতন্ত্র মঞ্চের ঢাকা উত্তরের পদযাত্রা শুরু হবে। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পদযাত্রায় অংশ নেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী সহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মালিবাগ রেলগেটে নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হবে। গণতন্ত্র মঞ্চের আন্দোলনের ধারাবাহিক পদক্ষেপ হিসাবে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button