Uncategorized

আকিব জাভেদকে পাচ্ছেন মাশরাফিরা

প্রথমেই বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হতে না বলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদ। কিছুদিন দেরিতে হলেও আকিব জাভেদ রাজি হয়েছেন বাংলাদেশে আসতে তবে তা শুধুই স্বল্প মেয়াদে এবং হাই পারফরমেন্স দলের বোলারদের দায়িত্ব নিয়ে। কিন্তু এবার মাশরাফি-তাসকিনদেরও তুলে দেয়া হয়েছে তার হাতে।
জাতীয় দলের নতুন পেস বোলারের নাম এখনও ঘোষণা করা হয়নি। কে হবেন সে বিষয়েও কেউ নিশ্চিত উত্তর দিতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের কাছেও নেই এই প্রশ্নের সঠিক জবাব। সভাপতি জানেন বলেই তিনি দায় এড়িয়ে গেলেন।
তবে সোমবার আকরাম খান নিশ্চিত করলেন বোলিং কোচ আসার আগে এক সপ্তাহের জন্য জাতীয় দলের বোলাররাও পাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার ও সংযুক্ত আরব আমিরাতের কোচ আকিব জাভেদকে।
২৯ জুলাই ডাকায় আসবেন আকিব জাভেদ। হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এইচপির পেসারদের সঙ্গে তখন জাতীয় দলের পেসারদেরও তার ক্যাম্পে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা প্রধান। তিনি বলেন, ‘আমরা জাতীয় দলের পেসারদেরও আকিব জাভেদের ক্যাম্পে দেব। যাতে তারা একটা নিয়মের মধ্যে থাকে।’
সূত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button