উপমহাদেশশিরোনাম

আকাশ থেকে হঠাৎ ভেঙ্গে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

আকাশ থেকে আবার ভেঙ্গে পড়ল ভারতের বিমান বাহিনীর যুদ্ধবিমান। সোমবার উত্তরপ্রদেশের কুশিনগরে হঠাৎই ভেঙে পড়ে একটি জাগুয়ার যুদ্ধবিমান। তবে বিমানটি ভেঙ্গে পড়ার আগে পাইলট বেরিয়ে যেতে সক্ষম হন।
ভারতে চার মাসের মাথায় এটি দ্বিতীয় বিমান ভেঙ্গে পড়ার ঘটনা।
গোরক্ষপুর থেকে উড়ে ছিল বিমানটি। লখনউ থেকে ৩২২ কিমি দূরে কুশিনগর একটি অল্প বসতি পূর্ণ এলাকার খালি স্থানে গিয়ে বিমানটি ভেঙ্গে পড়ে। এতে বড় ক্ষতি না হলেও, ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত চালকদের নিরাপত্তার বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়ল।
এর আগে গত বছর জুন মাসে পরপর দুটি জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়ে। প্রথমটি ৫ জুন ২০১৮ সালে উত্তর-পশ্চিম গুজরাটের কচ্ছ এলাকায়। এতে নিহত হন এয়ার কমান্ডর সঞ্জয় চৌহ্বান। তার ঠিক দুদিন পর ৮ জুন ফের জম্মুতে প্রশিক্ষণ চলাকালে একটি জাগুয়ার বিমান অবতরণের সময়ে দুর্ঘটনার মুখে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button