slider

আওয়ামীলীগ সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল বুধবার দুপুর একটায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গত ১৭ জুলাই ঢাকায় জাতীয় সংসদ ভবন প্লাজায় কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম.রহুল আমীনকে শারীরিকভাবে লাঞ্চিত করেন জেলার দেবীদ্বার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উক্ত ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উত্তর আবুল কালাম আজাদকে দল থেকে দ্রুত বহিষ্কার দাবি করে সাংগঠনিক শাস্তির দাবি জানান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দীন রকিব, জিংলাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মিয়াজী, উপজেলা মহিলা লীগের সভানেত্রী জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. সোহেল রানা, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,পৌরসভা যুবলীগ নেতা ও পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ ফারুক খন্দকার, যুবলীগ সদস্য খাজা প্রধান,পৌরসভা ছাত্রলীগ নেতা কাউসার হোসেন বাবু প্রমুখ।
ছবির ক্যাপশনঃ দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার দাবিতে বুধবার দাউদকান্দি সদরে মানববন্ধনে নেতাকর্মীরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button